প্রকাশ্যে ধরে নিয়ে’ অস্ত্র উদ্ধারের দাবি র‌্যাবের

প্রকাশ্যে ধরে নিয়ে’ অস্ত্র উদ্ধারের দাবি র‌্যাবের



বগুড়ায় এক যুবককে আটক ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব, যা অস্বীকার করেছে ওই যুবকের স্বজন।
এ সময় উপস্থিত লোকজন ওই গাড়িটির নম্বর প্লেটসহ স্টিল ছবি তোলেন এবং একটি ভিডিও করেন, পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।” উজ্জ্বল জানান, শনিবার সকালে তাদের পরিবারের কয়েকজন নারী সদস্য র‌্যাব ১২ এর ক্যাম্পে গিয়ে কান্নাকাটি করলে র‌্যাব সদস্যরা তাদের থানায় খোঁজ নিতে বলেন। থানায় এসে স্বজনরা জানতে পারেন রাতে শামীমের দেখানো জায়গা থেকে একটি শট গান  ও একটি রিভলবার উদ্ধার দেখিয়ে অস্ত্র মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে, বলেন উজ্জ্বল। এ প্রসঙ্গে বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, বিধি মোতাবেক মামলাটির তদন্তভার এসআই মঞ্জুর কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি শামীমকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠোনো হয়েছে। এ ব্যাপারে চেয়ারম্যান কামরুল হুদা উজ্জ্বল তার ফেইসবুক পোস্টে লেখেন এবং গণমাধ্যম কর্মীদের বলেন, তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এ ঘটনা সাজিয়েছে। তিনি এই ঘটনার তদন্ত র‌্যাবের কাউন্টার ইন্টেলিজেন্স ও গোয়েন্দা সংস্থাগুলোর বিশেষ তদন্তের দাবি করেছেন। এ বিষয়ে র‌্যাব-১২ বগুড়ার অধিনায়ক মেজর মোর্শেদ বলেন, শনিবার (১০ অগাস্ট) গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২-এর একটি দল বগুড়া সদর থানার ২য় বাইপাস জোড়গাছা জয়বাংলা হাটে অভিযান পরিচালনা করে সন্ত্রাসী নাজমুল হাসান শামীমকে গ্রেপ্তার করে। “পরে তার দেওয়া তথ্য মতে জোড়গাছা জয়বাংলা হাটের পাশের কলাগাছের ঝোপের ভিতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি একনলা বন্দুক এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে।” মেজর মোর্শেদ বলেন, শামীম এর বিরুদ্ধে বগুড়া সদর থানায় শিশু অপহরণ, অস্ত্র এবং বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার শামীম বগুড়া সদর উপজেলার উলিপুর নয়াপাড়ার নজরুল ইসলামের ছেলে।
শাখারিয়ার চেয়ারম্যানের ছোট ভাই আটক

শাখারিয়ার চেয়ারম্যানের ছোট ভাই আটক


শাখারিয়ার চেয়ারম্যানের ছোট ভাই আটক না অন্য কিছু ?

২৫ জুলা্ই বিপুল ভোটে নিরবাচিত শাখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হুদা উজ্জলের ছোট ভাই শামীমকে একটি কালো রঙের কার গাড়িতে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে গিয়েছে একদল লোক ।
এই ঘটনা সম্পর্কে শামীমের বড়ভাই উজ্জল জানিয়েছে , শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় জয়বাংলা হাটে কোরবানির গরু কিনে গরুর দাম পরিশোধের ঠিক পরেই ঢাকা -মেট্র -খ-১২২০২৪ নম্বর ধারী একটি কার থেকে কয়েকজন এসে শামীমকে জোর করে তাদের গাড়িতে তোলার সময় তাদের কাছে জানতে চাওয়া হয় তার কারা ?
জবাবে তারা র‌্যাবের লোক বলে পরিচয় দেয় । এরপর তারা শামীমকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় ।
এধরনের আটকের পরবর্ ঘটনাবলি কি হয়ে থাকে সেটা অনুমান করে নবনির্াচিত চেয়ারম্যান উজ্জল ও তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছে ।
শাখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল।

শাখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল।



শাখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নিবার্চন কে সামনে রেখে শাখারিয়া ইউনিয়নে গণসংযোগ ও মত বিনিময় করেন চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল।
তিনি এ সময় শাখারিয়া ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে বলেন বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য ধরে রাখতে দল মত নির্বিশেষে  সবাইকে একসাথে কাজ করতে আহব্বান জানান তিনি আরো বলেন যুবসমাজ যে কোন দেশের মূল্যবান সম্পদ জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহনের উপর অনেকাংশেই নির্ভরশীল।তাই তিনি তার নিজ এলাকার যুব সমাজকে  সঙ্গে নিয়ে কাজ করার কথা বলেন

সবশেষে একটা কথাই বলবো আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো সৎ সুশিক্ষিত ও যোগ্য বেক্তিকে দেবো

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত আট, আহত ৪৫

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত আট, আহত ৪৫


ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মাহফিলের যাত্রীবাহী বাস খাদে পড়ে সাতজনের মুত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৫ জন যাত্রী।
অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আমগ্রাম বাবনাতলা নামক স্থানে একই দিন বেলা ১২ টার দিকে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে অপর একজন মারা গেছেন।
নিহতরা হলেন, হাবিব হাওলাদার (৫০), আব্বাস খান (৩২), হাসিয়া বেগম (৫৫), হাসান (১৪), আক্কাস (৪০), নয়ন (২৭), সায়েম (২৫)। তাদের সবার বাড়ি মাদারীপুর সদর উপজেলা ও কালকিনি উপজেলার ভাঙ্গাব্রিজ, পান্তাপাড়া, খৈয়রভাঙ্গা এলাকায়। অপরদিকে রাজৈরের মোটর সাইকেলে দুর্ঘটনায় নিহতের নাম নাঈম বেপারী (২৫)।
পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের চন্দ্রপাড়া মাহফিলে অংশ নেয়ার জন্য মঙ্গলবার বাড়ি থেকে চন্দ্রপাড়া যান মুসল্লিরা। বৃহস্পতিবার সকালে মাহফিল শেষে চন্দ্রপাড়া থেকে মাদারীপুর কালকিনির ভাঙ্গাবীজ এলাকায় সুবিন-নবীন নামের একটি লোকালবাসে করে বাড়ি ফিরছিলেন তারা।

ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। 
এ সময় ঘটনাস্থলে চারজন মারা যান। হাসপাতালে নেওয়ার পরে মারা যান আরো তিন জন। এ ঘটনায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় ৪৫ জন যাত্রী। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আহত ও নিহতের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা মাদারীপুর সদর হাসপাতালে ভীড় করে এবং কান্নায় ভেঙে পড়েন।  মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ স্থানীয় নেতা-কর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তারা নিহত ও আহতদের আত্মীয়-স্বজনদের সান্তনা দিয়ে শোক প্রকাশ করেন।
হাসপাতালে আসা নিহতের এক স্বজন বলেন, শুনেছি আমার ভাই মারা গেছে। তাই হাসপাতালে এসেছি। আনন্দ করতে করতে আমার ভাই চন্দ্রপাড়ায় পীরের বাড়ি গেল। আর ফিরল লাশ হয়ে। এই শোক কীভাবে সহ্য করব।
হাসপাতালে আসা স্থানীয় সুমন হোসেন, স্বপন মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক সাথে এতগুলো লাশ দেখে ভাষা হারিয়ে ফেলেছি। মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় সাতজন নিহত হলেও এর সংখ্যা বাড়তে পারে।
মাদারীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক অখিল সরকার বলেন, দুর্ঘটনায় এই পর্যন্ত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় ৪৫ জনের মতো। নিহতের সংখ্যা বাড়তে পারে। আমরা আহতদের যথাসাধ্য চিকিৎসা দিয়ে যাচ্ছি। গুরুতর বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর রাজৈর উপজেলার আমগ্রাম বাবনাতলা নামক স্থানে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম বেপারী মারা যান। নাঈম মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকার ইব্রাহিম বেপারীর ছেলে এবং মাদারীপুর বিকাশের এসআর ছিলেন। 
সকালে বিকাশের কাজের জন্য মোটরসাইকেল নিয়ে মাদারীপুর থেকে টেকেরহাট যাচ্ছিলেন। দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন নাঈমকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
 পোড়া ভবন থেকে বের করা হচ্ছে একের পর এক লাশ

পোড়া ভবন থেকে বের করা হচ্ছে একের পর এক লাশ


বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। আজ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। আর আহতের সংখ্যা ৭০ জন বলে জানা গেছে।

ফারুক রূপায়ণ (এফ আর) টাওয়ারে লাগা ওই অগ্নিকাণ্ড সন্ধ্যার দিকে নিয়ন্ত্রণে আসে। এর পর ভবনটির বিভিন্ন ফ্লোরে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আর এতেই বের হতে থাকে একের পর লাশ।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্থাপিত ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে রাত আটটার দিকে নিহতের সংখ্যা ১৯ ও আহতের সংখ্যা ৭০ বলে জানিয়েছে। দুপুর সাড়ে ১২ টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলীর বক্তব্য থেকে নিহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন, পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।
পুলিশ সূত্রে থেকে জানানো গেছে, আমেনা মারা গেছেন অ্যাপোলো হাসপাতালে। পারভেজ সাজ্জাদ বনানী ক্লিনিকে, নিরস চন্দ্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং মামুন, মাকসুদুর ও মনির ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আবদুল্লাহ আল ফারুক।
সাড়ে আট কোটির বোলার প্রথম ওভারেই দিলেন ২৫ রান

সাড়ে আট কোটির বোলার প্রথম ওভারেই দিলেন ২৫ রান


অফ স্পিন, লেগ ব্রেক, গুগলি, ক্যারাম বল, ফ্লিপার, টপ স্পিন এবং ব্যাটসম্যানের পায়ের পাতা লক্ষ্য করে দেয়া স্লাইডার আর্ম ইয়র্ক- এই সাত ধরনের বোলিং নিয়ে আইপিএলের নিলামে সাড়ে আট কোটি রুপিতে বিক্রি হয়েছিলেন তামিলনাড়ুর অনভিষিক্ত খেলোয়াড় বরুন চক্রবর্তী।

কিন্তু মূল আসরে নিজের অভিষেক ম্যাচে এত চড়া দামের প্রতি সুবিচার করতে পারেননি ২৭ বছর বয়সী এ রহস্য স্পিনার। বুধবার কলকাতার ইডেন গার্ডেনে নিজের প্রথম ওভারে খরচ করেছেন ২৫ রান। কলকাতার ক্যারিবীয় তারকা সুনিল নারিনের কাছে আইপিএল তথা টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম ওভারেই হজম করেছেন ৩টি ছক্কা ও ১টি চার।

এক ওভারে করতে হয় ছয় বল, কিন্তু বরুনের হাতে রয়েছে সাতটি ভ্যারিয়েশন। ফলে নিলামের সময় তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যায় আইপিএলের প্রায় প্রতিটি ফ্রাঞ্চাইজির মধ্যে। কলকাতা নাইট রাইডার্সই প্রথম বরুনকে নেয়ার আগ্রহ প্রকাশ করে। কিন্তু তাকে ছাড়তে রাজি নয় অন্য কোনো ফ্রাঞ্চাইজিও।

একে একে তাই বরুনকে নেয়ার দৌড়ে যোগ দেয় দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, কিংস ইলেভেন পঞ্জাব, রাজস্থান রয়্যালস। শেষ পর্যন্ত ৮.৪০ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব।

ফলে সাত ভ্যারিয়েশনের প্রতিটির মূল্যই ছাড়িয়ে ১ কোটি রুপির উপরে। নিজের বেজ প্রাইস থেকে ৪২ গুণ বেশিতে বিক্রয় হওয়া বিস্ময়কর এই স্পিনারকে নিয়ে পুরো ভারতে সরগরম লেগে যায়। ভারতের হয়ে তো কখনো খেলার কথাই নেই। ঘরোয়া ক্রিকেটেও খুব একটা নামি-দামি ক্রিকেটার ছিলেন না তিনি।

কিন্তু আইপিএল নিলামে হঠাৎ তামিলনাডুর স্পিনারের এমন চড়া মূল্যে বিকোনো নিয়েই তাই তোলপাড় উঠে যায় সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন সবাই। কারণ, নামটাই যে অধিকাংশের কাছে অজানা! তাই সবার আগ্রহে ছিলো বরুনের প্রথম ম্যাচকে ঘিরে।

আসরে নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে বরুন চক্রবর্তীকে একাদশে নেয়নি পাঞ্জাব। দ্বিতীয় ম্যাচে সেই কলকাতার বিপক্ষেই সুযোগ পান বরুন, যারা কি-না নিলামে প্রথম আগ্রহ প্রকাশ করেছিল বরুনের ব্যাপারে। কিন্তু এ দলের বিপক্ষে অভিষেক ওভার বা ম্যাচ কোনোটাই সুখকর হয়নি বরুনের।

ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। দ্বিতীয় ওভারেই রহস্য স্পিনার বরুনকে ডেকে নেন অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। প্রথম বলে ১ রান নিয়ে সুনিল নারিনকে স্ট্রাইক দেন ক্রিস লিন। মুখোমুখি প্রথম বলেই বরুনকে উড়িয়ে সোজা ডাগআউটে পাঠিয়ে দেন নারিন।

ওভারে তৃতীয় বলেও সজোরে হাঁকান নারিন। তবে এবার পান ২ রান। চতুর্থ বলে মিডউইকেট দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে নারিন যেন বরুনকে জানান দেন, 'বাছা, প্রতিযোগিতামূলক ক্রিকেটটা এত সহজ নয়।' সে ওভারের শেষ দুই বলেও অন সাইডে বিশাল দুইটি ছক্কা হাঁকান নারিন। সবমিলিয়ে ২৫ রান খরচ করে শেষ হয় বরুনের আইপিএল ক্যারিয়ারের প্রথম ওভার।

ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই ২৫ রান খরচ করায় বরুনকে আর পাওয়ার প্লে'তে বোলিং দেয়ার সাহস করেননি অশ্বিন। সপ্তম ওভারে পুনরায় আক্রমণে আসলে তাকে প্রথম বলেই ৪ চার মেরে স্বাগত জানান রবিন উথাপ্পা। সে ওভারে আরো ১টি বাউন্ডারিসহ ৯ রান তোলে কলকাতা। দুই ওভারে ৩৪ রান খরচ করে যেনো অন্ধকারে ডুবে যাচ্ছিলেন বরুন।

তবে ১৫তম ওভারে তৃতীয় ওভার করতে এসে দুর্দান্ত বোলিং করেন বরুন। প্রথম দুই বলে বোকা বানিয়ে তৃতীয় বলে সাজঘরে ফেরত পাঠান আগ্রাসী ব্যাটিং করতে থাকা নিতিশ রানাকে। সে ওভারের শেষ মাত্র ১ রান খরচ করেন বরুন। ফলে ৩ ওভারে ৩৫ রান খরচায় ১ উইকেট নিয়ে শেষ হয় সাত ভ্যারিয়েশন ও সাড়ে আট কোটি রূপির বোলার বরুন চক্রবর্তীর অভিষেক আইপিএল ম্যাচ।
চুম্বন একজনকে, ডেট আরেকজনের সঙ্গে

চুম্বন একজনকে, ডেট আরেকজনের সঙ্গে


কয়েকদিন আগেই হৃতিক রোশনকে অন-স্ক্রিন চুমু খাওয়ার কথা বলেছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। দক্ষিণ ও বলিউডের এ অভিনেত্রী বলেছিলেন, একমাত্র হৃতিক রোশনকেই চুমু খেতে পারেন তিনি। অন্য কাউকে নয়। তবে হৃতিককে চুমু খেলেও ডেটে যেতে চান তিনি আরেকজনের সঙ্গে। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যে। তামান্না জানালেন, অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে ডেটে যেতে চান তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আর কেউ নন, একমাত্র ভিকির সঙ্গেই ডেটে যেতে চান তিনি। দক্ষিণের ছবিতে অত্যন্ত জনপ্রিয় তামান্না ভাটিয়া।
যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ২


যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে গোলাগুলির ঘটনায় দু'জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আরও দু'জন আহত হয়েছে। এদের অবস্থা গুরুতর। অজ্ঞাত এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

ওই বন্দুকধারী প্রথমে এক নারীকে গুলি করে। এরপর সে রাস্তায় হেঁটে যেতে যেতে এলোপাতাড়ি গুলি ছোড়ে। সে একটি বাস লক্ষ্য করে গুলি চালালে ওই বাসের চালক গুলিবিদ্ধ হয়েছেন।
এরপর ওই হামলাকারী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে তার গাড়ি নিয়ে পালিয়ে যায়। সন্দেহভাজন ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। তবে তার এ ধরনের হামলার পেছনে সঠিক কারণ জানা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, শহরের উত্তরে ওই হামলার ঘটনা ঘটেছে। এছাড়া উত্তর-পূর্বদিকে স্যান্ড পয়েন্ট ওয়ের কাছ থেকে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে।
আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো

আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো


রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ১৩টি ইউনিট। এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২.৫০ মিনিটে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এর ব্যাপকতা বাড়ে। ১১ তলা পর্যন্ত বিস্তার লাভ করে। টাওয়ারের
ভেতরে অসংখ্য লোকজন বন্দি আছেন।

বিষয়টি কানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেটারদের। সবাইকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন তারকা পেসার রুবেল হোসেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ঢাকা বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আটকা পড়েছে অনেক মানুষ। হে মহান আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। আমিন।
প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ, জানালা দিয়ে হাত বাড়িয়ে আকুতি

প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ, জানালা দিয়ে হাত বাড়িয়ে আকুতি


বানানীর এফআর ভবনে লাগা আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজনকে লাফ দিতে দেখা গেছে। এ সময় অনেককে জানালা দিয়েও হাত বাড়িয়ে উদ্ধারের আকুতি জানাতে দেখা যায়। 
আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে বনানীর ২২ তলা ভবনটি ভয়াবহ আগুন লাগে। প্রায় দুই ঘণ্টা ধরে আগুন জ্বলছে। 
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার খবর পেয়েই আগুন নেভানোর কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। বেলা ২টা নাগাদ ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করে যাচ্ছিল।
এদিকে আগুন থেকে বাঁচতে কয়েক ব্যক্তিকে ভবনটির বিভিন্ন তলা থেকে বের হতে দেখা যায়। উপায় না দেখে পরে কয়েকজন লাফ দেন। নিচে পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করেন উপস্থিত লোকজন। পরে তাদের অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
এ ছাড়া কয়েকজনকে ভবনের আশপাশে থাকা তার ধরে নিচে নামার চেষ্টা করতে দেখা যায়। তবে তাদের কেউ কেউ নিচে পড়ে যান। ভবনের ওপরে আকাশে হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে।
ঘটনাস্থলে থাকা লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে রেস্তোরাঁ আছে। আছে অফিস। আগুন লাগার সময় ভবনের ভেতরে অনেক লোকজন ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে বলে তারা প্রথমে জানতে পারেন। পরে অন্য তলায়ও আগুন ছড়ায়। একপর্যায়ে পুরো ভবন আগুন ও আগুন থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় ঢেকে যায়। ফলে ঠিক কোন কোন তলায় আগুন ছড়িয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ওই ভবনে কয়েকটি গার্মেন্ট বায়িং হাউজ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অফিস রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুন

বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুন


রাজধানীর বনানীর বহুতল এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার খবর পেয়েই আগুন নেভানোর কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন।
বেলা ২টা নাগাদ ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করছিল বলে জানান যায়।
এফআর টাওয়ারটি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত। ভবনটি ২২ তলা বলে জানা গেছে।
ভবনে বিভিন্ন অফিস আছে। ঘটনাস্থলে থাকা লোকজনের ভাষ্য, আগুন লাগার সময় ভবনের ভেতর অনেক লোকজন ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভবনের সপ্তম বা অষ্টম তলায় আগুন লেগেছে বলে তাঁরা প্রথমে জানতে পারেন। পরে অন্যান্য তলায়ও আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুরো ভবন আগুন ও আগুন থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় ঢেকে যায়। এতে ভবনটির কোন কোন তলায় আগুন ছড়িয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আগুন থেকে বাঁচতে কয়েক ব্যক্তিকে ভবন থেকে বের হতে লাফ দিতে দেখা গেছে। তাঁরা নিচে পড়ে যাওয়ার পর তাঁদের উদ্ধার করেন উপস্থিত লোকজন। 

ভবনের ওপরে হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্যও জানা যায়নি।

আটকে পড়াদের উদ্ধারে অংশ নিল সেনাবাহিনী

আটকে পড়াদের উদ্ধারে অংশ নিল সেনাবাহিনী


রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফআর টাওয়ারে আটকে পড়াদের উদ্ধার করতে অংশ অংশ নিয়েছেন  সেনাবাহিনী সদস্য। ইতোমধ্যে বেশ কয়েকজনকে ভবনের ভেতর থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। 
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। 
আটকে পড়াদের এয়ার লিপ্টের মাধ্যমে উদ্ধার করা হচ্ছে। এছাড়াও উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসসহ নৌবাহিনীর ফায়ার টিম এবং বিমান বাহিনীর হেলিকপ্টার। আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ করছে এছাড়াও ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ভেতরে অনেকে আটকা পড়েছেন। এদিকে ভেতর থেকে জীবন বাঁচানোর আকুতি জানিয়ে সিঁড়ি পাঠানোর কথা বার বার বলা হচ্ছে। বলা হচ্ছে আমাদের দয়া করে বিকল্প সিঁড়ি পাঠানোর ব্যবস্থা করেন। আর না হলে আমরা মারা যাব।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ স্বেচ্ছাসেবীর ভূমিকা রাখছেন। আশপাশের এলাকায় পানির সন্ধান করা, পাইপ টেনে নিয়ে যাওয়ায় দমকর্মীদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়তে দেখা গেছে অসংখ্য মানুষকে।
প্রেমিকের সাথে ইরার অন্তরঙ্গ ছবি ভাইরাল

প্রেমিকের সাথে ইরার অন্তরঙ্গ ছবি ভাইরাল


বলিউডের মহাতারকা আমির খানের মেয়ে ইরা খানের ব্যক্তিগত জীবন নিয়ে সরব ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ইরা নিজেই তার সুযোগ করে দিয়েছেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট জুড়ে ব্যক্তিগত মুহূর্তের ছবি দিয়ে ভরা। এক যুবকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ছবিগুলো তুলেছেন তিনি। সেই যুবককে ইরা যে ভালোবাসেন তা তিনি নিজেই বলেছেন। তাই গুঞ্জন ছড়িয়েছে, এই যুবকই হতে যাচ্ছে আমির খানের মেয়ের জামাই। 
ইরার সঙ্গী ওই যুবকের নাম মিশাল কিরপালনি। বর্তমানে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় ছুটি কাটাচ্ছেন ইরা। সেখান থেকেই মিশালের সঙ্গে ঘনিষ্ট মুহূর্ত কাটানোর ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলি শেয়ার করে তিনি লিখেছেন, আপনাদের বসন্তের ছুটি রৌদ্রোজ্জ্বল ও হাসি-খুশিতে কাটছে আশা করি। যেমন কাটছে আমাদের— আমার ও মিশালের।
ইনস্টাগ্রামে শেয়ার করা সেই সব ছবিতে হাসি মুখে দেখা যাচ্ছে মিশাল ও ইরাকে। অন্য একটি ছবিতে মিশালের কোলে মাথা রেখেছেন আমির খানের মেয়ে। মিশালের ঠোঁট আলতো করে ছোঁয়া ইরার কপালে।

মিশাল কিরপালনি একজন শিল্পী, প্রোডিউসার ও সুরকার। এর আগে ২০১৯-এর নববর্ষের সময় এবং মিশালের জন্মদিনে নিজেদের আলিঙ্গনরত ছবি প্রকাশ করেছিলেন আমির খানের মেয়ে।
শিশুদের কাছে স্মার্টফোন নিরাপদ রাখার কৌশল

শিশুদের কাছে স্মার্টফোন নিরাপদ রাখার কৌশল


প্রযুক্তির এই যুগে সবার হাতে হাতেই পৌঁছে গেছে স্মার্টফোন। এই সুযোগে শিশুরাও এখন স্মার্টফোন ব্যবহার করে গেম খেলা বা ভিডিও দেখার কাজ করছে। তবে স্মার্টফোনে শিশুরা ভুলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ডিলিট করে দিতে পারে। আবার স্মার্টফোনের এমন অনেক অ্যাপই হয়তো থাকতে পারে, যেগুলো শিশুদের উপযোগী নয়। এসব ক্ষেত্রে তাই শিশুদের কাছ থেকে স্মার্টফোনকে নিরাপদ রাখা প্রয়োজন। এর জন্যই প্রয়োজনীয় কিছু করণীয় তুলে ধরা হলো এই লেখায়।
অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে
এই সময়ে সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন হিসেবে এককভাবে স্বীকৃত অ্যান্ড্রয়েড। ফলে স্মার্টফোন হিসেবে সবচেয়ে বেশি দেখা যায় অ্যান্ড্রয়েডকেই। অ্যান্ড্রয়েডে গুগল প্লে স্টোরে গিয়ে বিভিন্ন অ্যাপ কেনার সুযোগ রয়েছে। আবার ইন-অ্যাপ পারচেজের সুযোগও রয়েছে। শিশুরা ভুলে এখানে গিয়ে না বুঝেই বিভিন্ন অ্যাপ কিনে ফেলতে পারে। আবার শিশুদের উপযোগী নয়, এমন অনেক অ্যাপও উন্মুক্ত থাকে প্লে স্টোরে। সেক্ষেত্রে গুগল প্লে স্টোর অ্যাপে গিয়ে মেন্যু ওপেন করতে হবে। সেখানে সেটিংয়ে গিয়ে কনটেন্ট ফিল্টারিংয়ে যেতে হবে। এখান থেকে আপনি ম্যাচুরিটি সেটিং নির্ধারণ করে দিতে পারবেন। হাই ম্যাচুরিটি কনটেন্ট নির্বাচন করে দিলে সাধারণত বিভিন্ন সহিংস অ্যাপও চলে আসবে। তাই এক্ষেত্রে লো ম্যাচুরিটি সেটিং নির্বাচন করে দিতে হবে। আবার গুগল প্লে সেটিং থেকেই বিভিন্ন কেনাকাটার জন্য পিনের প্রয়োজনীয়তা নির্বাচন করে দেওয়া যায়। সেক্ষেত্রে পিন বা পাসওয়ার্ড ছাড়া কেউই কিছু কিনতে পারবে না।
অ্যাপ লক
আপনার স্মার্টফোনে শিশু যাতে সব ধরনের অ্যাপে অ্যাকসেস না পায়, সেজন্য অ্যাপগুলোকে লক করেও রাখতে পারবেন। অ্যাপ লক নামের একটি অ্যাপ্লিকেশন এক্ষেত্রে আপনাকে সহায়তা করবে। এই অ্যাপ্লিকেশনটি আলাদা আলাদা করে প্রতিটি অ্যাপে প্রবেশের সুযোগকে বন্ধ রাখবে। ভয়েস কল, ওয়াই-ফাই, ব্লুটুথ, মোবাইল ডাটা প্রভৃতি ফিচার ব্যবহারেও প্রতিবন্ধকতা জারি রাখবে এই অ্যাপটি। এ ছাড়া গ্যালারির ফটো বা ভিডিওগুলোও লুকিয়ে রাখবে এই অ্যাপ।
আইওএস
অ্যান্ড্রয়েডের পরেই সবচেয়ে জনপ্রিয় মোবাইল ডিভাইস হলো অ্যাপলের আইওএস ডিভাইসগুলো। আইফোন, আইপ্যাড, আইপড টাচ প্রভৃতি ডিভাইস আইওএস-এর আওতাভুক্ত। এসব ডিভাইসেও প্যারেন্টাল কন্ট্রোল যুক্ত করা যায়। এজন্য এসব ডিভাইসের সেটিংয়ে গিয়ে জেনারেল থেকে যেতে হবে রেস্ট্রিকশনে। এখান থেকেই রেস্ট্রিকশন সক্রিয় করে দেওয়ার অপশন রয়েছে, রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল কনফিগার করার সুযোগ। এখান থেকেই ডিভাইসের বিল্ট-ইন অ্যাপ (ক্যামেরা, আইটিউনস, ইন-অ্যাপ পারচেজ, অ্যাপ ইন্সটল, অ্যাপ ডিলিট প্রভৃতি), কনটেন্ট (থার্ড-পার্টি অ্যাপ, ওয়েবসাইট অ্যাকসেস প্রভৃতি), ফাংশনগুলোকে (অ্যাকাউন্ট সেটিং, লোকেশন সার্ভিস প্রভৃতি) নিয়ন্ত্রণ করা যাবে। ফলে শিশু চাইলেই নিজের ইচ্ছেমতো কিছু করতে পারবে না।
উইন্ডোজ ফোন
উইন্ডোজ ফোনে শিশুদের জন্য আগে থেকেই কিড’স কর্নার তৈরি করে রাখার সুযোগ রয়েছে। এখানে শিশুদের জন্য আপনার অনুমোদিত অ্যাপ্লিকেশনগুলো রাখতে পারবেন আগে থেকেই। ফলে এখানে গিয়ে শিশুরা নির্ভাবনায় বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারবে। এটি সক্রিয় ও কনফিগার করতে উইন্ডোজ ফোনের হোমস্ক্রিনে অ্যাপের তালিকা থেকে যেতে হবে সেটিংয়ে। সেখানেই পাবেন কিড’স কর্নার। এখানে গিয়ে আপনি নির্বাচন করে দিতে পারবেন শিশুরা কোন কোন অ্যাপ ব্যবহার করতে পারবে। পাসওয়ার্ড দিয়ে এই অপশনগুলো সুরক্ষিতও রাখতে পারবেন।
এভাবেই আপনার স্মার্টফোনকে শিশুদের হাত থেকে নিরাপদ রাখতে পারবেন। সঠিকভাবে কনফিগার করতে পারলে আর শিশুদের উপযোগী নয় এমন কোনো কনটেন্টে শিশুরা প্রবেশ করতে পারবে না।
শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ নিষিদ্ধ করছে ফেসবুক

শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ নিষিদ্ধ করছে ফেসবুক


অবশেষে ‘শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ’ নিষিদ্ধ করছে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক। বুধবার ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে, ফেইসবুক ও ইনস্টাগ্রামে ‘শ্বেত জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদকে’ উসকে দেয়, এমন পোস্ট আটকে দেয়া হবে।

এছাড়া বিভিন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হয় এমন কন্টেন্টের ফেসবুক পাতা ও গ্রুপ মুছে ফেলা হবে। এছাড়া নতুন করে এমন কন্টেন্টের পোস্টও কেউ যাতে ছড়াতে না পারে তার ব্যবস্থাও করবে ফেসবুক।

‘শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ’ নিষিদ্ধের ব্যাপারে ফেসবুক জানায়, এ বিসয়টি নিয়ে তারা সাধারন মানুষ ও বিশেষজ্ঞদের মতামত ও আলোচনা করেছেন। এরপরই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে হামলা চালায় শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন টারান্ট।

এতে ৫০ জন মুসল্লি নিহত হন। আহত হয় ৪০ জনের বেশি। হামলার পুরো ঘটনা ফেসবুকে সরাসরি সম্প্রচার করে টারান্ট। এরপর বিশ্বব্যাপী ওই হামলার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে।

এজন্য ব্যাপক তোপের মুখে পড়ে ফেসবুক। অবশ্য ফেসবুক দাবি করেছে ওই হামলার প্রায় ১৫ লাখ ভিডিও অপসারণ করেছে তারা।
কেউ তেল চায়, আবার কেউ সেক্স

কেউ তেল চায়, আবার কেউ সেক্স


শ্রীলেখা মিত্র কলকাতার নামী অভিনেত্রী। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দায় তার দাপুটে বিচরণ। বলিউডে ‘মিটু’ আন্দোলনের অন্যতম তিনি। একের পর এক অভিযোগ করেন অভিনেত্রী। তার অভিযোগে তটস্থ হয়ে উঠে বলিউড।
এবার শ্রীলেখা মিত্র নিজেই লিখলেন কলকাতার আনন্দবাজার পত্রিকায়। যাতে নিজের ক্যারিয়ার ও পথ চলার নানা বিষয়ে বললেন। তিনি লিখেন-
‘প্রথম সন্তান মেয়ে হলে অনেককেই বলতে শুনেছি, ঘরে লক্ষ্মী এল। সেই কারণেই কিনা জানি না, বাড়িতে সবারই আদরে বেড়ে ওঠা আমি বরাবরই গোঁয়ার এবং জেদি। পেট্রিয়ার্কির ফলআউটের শিকার খুব বেশি হতে হয়নি সেকালে। আর তখন পেট্রিয়ার্কি কী, খায় না মাথায় দেয় সেই বিষয়ে ভাববার মতো বা বোঝার মতো বোধবুদ্ধিও তৈরি হয়নি। তবে হ্যাঁ, মাকে দেখেছি চিরকাল বাবাকে এবং পরবর্তীতে আমাদের সবাইকে খানিক সমঝে চলতেন। সরি মা। ভেরি সরি। বাবা আসছে, টিভি বন্ধ কর। কলেজ থেকে তাড়াতাড়ি ফিরো। আড্ডা মারতে যেও না। বাবা ফিরে এসে কিন্তু খুব অশান্তি করবে। বাড়িতে ছেলে বন্ধু আবার কেন? বিশেষ দ্রষ্টব্য, তারা কিন্তু কেউ বয়ফ্রেন্ড নয়। এরকম টুকটাক চলতেই থাকত। বাবাকে ভয় পেতাম। মাকে নয় কেন?
টিনএজ হরমোন যখন ধিতাং ধিতাং বলে শরীরে নাচতে শুরু করল, তখন থেকেই লাগল বিরোধ। সব কিছুর সঙ্গে জড়িত হল একটি বিশেষ শব্দ। কেন? ভাগ্যিস। ইয়েস আই ডু হ্যাভ আ মাইন্ড অফ মাই ওন। অ্যান্ড ইটস ইন ওয়ার্কিং কন্ডিশন। ট্রাস্ট মি। এই অ্যাটিটিউড আর প্যাশন ফর দ্য আর্ট নিয়ে আমি যুদ্ধে নামলাম অনাত্মীয় এই ইন্ডাস্ট্রিতে। গড ফাদার নয়, শুধু নিজের ফাদারকে সঙ্গে নিয়ে আউটডোর শুটে গিয়ে অভিনয় যাত্রা শুরু।’
‘না! কোনও তিমি মাছ, হাঙর গিলতে আসেনি আমায়। শুধু কিছু চারাপোনা একটু আধটু জ্বালিয়েছিল বইকি। কিন্তু আমি চারাপোনা খাই না বলে, আমায় তারা জ্বালায়নি। হ্যাঁ, খুব বেশি হলে তাদের ছবিতে আমায় নেয়নি। কিন্তু তাতে আমার আবার অনীকদার ভাষায়, কিস্যু যায় আসে না।’
‘জনৈক প্রোডিউসার বাবাকে ডেকে এক পার্টিতে বলেছিলেন, মিত্র সাহেব আপনার মেয়েকে হয়ত বিশেষ কারণে আমার ছবিতে কখনওই নেব না। তবে ওকে আমি খুব রেসপেক্ট করি। উত্তরে বাবা স্মিত হেসে তার হাত ধরে বলেছিলেন, ‘বাবা হয়ে এটা আমার দারুণ প্রাপ্তি। থ্যাঙ্ক ইউ স্যার।’ বিশেষ কারণটা সবিস্তারে বলতে হবে? জানি, আপনারা বুদ্ধিমান।’
‘ফলপ্রসূ আমার বরাবরই ছবি কম। প্রচার কম। কাগজে বড় বড় ছবি ছাপা হয় কম। আসলে গোটা বিষয়টা আমার কাছে পাওয়ার ইকুয়েশন। যার যত ক্ষমতা, ক্ষমতা টাকার হোক বা কাজ দেওয়ার হোক, তার তত গর্জন। তোষামোদপ্রিয় মানুষ সর্বক্ষেত্রেই বিরাজমান। সে ইগো বুস্ট করতে কেউ তেল চায়। কেউ সেক্স। কেউ বা দুটোই। যারা দেন, তারা দেন। ভাল করেই দেন। যারা দেন না, তাদের আমার মতো, কিস্যু যায় আসে না।’

ফের জম্মু-কাশ্মিরে সংঘর্ষ, নিহত ৩

ফের জম্মু-কাশ্মিরে সংঘর্ষ, নিহত ৩


ফের সংঘর্ষ ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে। দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলিতে তিন জন নিহত হয়েছে। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মিরের শোপিয়ান জেলার কেলার এলাকায় এ সংঘর্ষ ঘটেছে।
দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) সেনা বাহিনী ও পুলিশ বাহিনী যৌথ অভিযানের সময় বিচ্ছিন্নতাবাদীদের হামলার শিকার হয়। এসময় পাল্টা আক্রমণে ৩ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়।
 স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আসবে বিশ্ব একাদশ!

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আসবে বিশ্ব একাদশ!


গত বছর শ্রীলংকায় গিয়ে নিদাহাস ট্রফিতে খেলেছিল বাংলাদেশ; যে টুর্নামেন্ট আয়োজনের নেপথ্যে ছিল শ্রীলংকার স্বাধীনতার ৭০তম বার্ষিকী উদযাপন। ১৯৭১ সালে জন্ম নেওয়া বাংলাদেশ আগামী ২০২১ সালে পূর্ণ করতে যাচ্ছে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী। বছরটিকে স্মরণীয় করে বরণ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চাচ্ছে তেমনই একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে।
এ ছাড়া ২০২০ সালে যেহেতু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও আছে, তাই ক্রিকেট আয়োজনকে বিশেষ রূপ দিতে সম্ভব হলে বিশ্ব একাদশকে আনার ভাবনা বিসিবির।
মঙ্গলবার বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজন সম্পর্কে ধারণা দিতে গিয়ে বলেন, 'বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে উপলক্ষ করে এখন থেকে আমরা একটা পরিকল্পনা করছি। এ নিয়ে কথাবার্তা চলছে। এমন একটা কিছু করতে চাচ্ছি, যেটা সারা পৃথিবীর যারা ক্রিকেট দেখে, তারা যেন একসঙ্গে বসে দেখতে চায়। তবে এটা খুবই প্রাথমিক পর্যায়ে আছে। এখনও কারও সঙ্গে আলাপ হয়নি।'
তিন বা তার বেশিসংখ্যক দেশ নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে গেলে সময় বের করা হবে জটিল কাজ। কারণ আইসিসির এফটিপিতে সবগুলো দেশেরই সারা বছরের সিডিউল হয়ে গেছে। দেশগুলোর সময় বের করা সম্ভব না হলেও বিকল্প উপায় হতে পারে বিশ্ব একাদশ এনে বিশেষ কোনো ম্যাচ বা তিন ম্যাচের সিরিজ খেলা।
বিসিবি প্রধানের ভাবনায় আছে এটিও, 'বিশ্ব একাদশ বনাম বাংলাদেশ একাদশ... এ ধরনের কিছুই। তবে সবকিছু নির্ভর করছে আন্তর্জাতিক সূচির ওপর। সব দেশকে পাওয়া খুব কঠিন। এ জন্য সব থেকে বেশি খেলোয়াড় বিভিন্ন দেশ থেকে এনে একটা প্রতিনিধিত্বমূলক ম্যাচ খেলা পাশাপাশি আইসিসি থেকে ওটার স্বীকৃতি পাওয়া। এ নিয়ে ইতিমধ্যে আমরা আইসিসিকে লিখেছি।'
শিগগিরই সংবাদ সম্মেলনে বিষয়গুলো 'পরিষ্কার' করবেন সালমা

শিগগিরই সংবাদ সম্মেলনে বিষয়গুলো 'পরিষ্কার' করবেন সালমা


জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। তার সর্ম্পকে নতুন করে কিছু বলার নেই। লালনকন্যা খ্যাত এই শিল্পী সম্প্রতি বিয়ে করেন। কিন্তু বিয়ে নয় এবার স্বামীর আগের বিয়ের খবরে ফের আলোচনায় সালমা। কারণ এই দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে মামলা এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‍্যুনাল-১। সেখানে মামলাটি দায়ের করেছিলেন প্রথম স্ত্রী পুষ্মীর মা দিলারা খানম। আর এই ঘটনার পর পরই প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন সালমা। যেহেতু এই মুহূর্তে সালমার স্বামী সাগর বিদেশে অবস্থান করছেন তাই সালমাকেই উত্তর দিতে হচ্ছে। 
ইতোমধ্যে পক্ষে-বিপক্ষে নানা ধরনের গুঞ্জণও ভেসে বেড়াচ্ছে। এসব দিক বিবেচনা করে শিগগিরই একটি সংবাদ সম্মেলনে বিষয়গুলো পরিষ্কার করে তুলে ধরা হবে। আজ বুধবার বিকালে বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই জানালেন সালমা। 
তিনি বলেন, আমার স্বামী (সাগর) সব সাংবাদিককে সালাম জানিয়েছেন। এছাড়া সবাইকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে তিনি (সাগর) জানান, সাংবাদিকরা তথ্য অনুযায়ী নিউজ করবে এটাই তাদের দায়িত্ব। তিনি এটাও বলেছেন, যেহেতু নিউজটি আমার এবং আমার সাবেক স্ত্রীকে কেন্দ্র করে সেহেতু বর্তমান স্ত্রীকে (সালমা) কেন জড়ানো হচ্ছে? 
সালমা আরও বলেন, পুরো বিষয়টি জানার পর সাগর বলছে- আমার তার (পুষ্মী) সঙ্গে ডিভোর্স হয়ে যায় আরও এক বছর আগে তাহলে সে (পুষ্মী) কিভাবে এখনও আমার স্ত্রী থাকে?
সাগর বর্তমানে দেশের বাইরে, সেজন্য সকল কাগজপত্রসহ শিগগিরই সংবাদ সম্মেলনে খোলাসা করবেন বলেও জানান সালমা।